“সামাজিক সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র – পাড়াতলা কিং ক্লাবের ভিত্তিপ্রস্তরে অগ্নিসংযোগ!”
মুহতারাম আপনারা সকলেই অবগত আছেন যে, আপনাদের সু-পরিচিত পাড়াতলা কিং ক্লাব নামে একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যা, দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমের মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের সহযোগিতায় ২০০৯ সাল থেকে হাটি হাটি পা পা করে দীর্ঘ ১৬ বছরের বেশি সময় অতিক্রম করেছে। এই দীর্ঘ সময়ে উক্ত সংগঠনটি বিভিন্ন সময়ে ইসলামিক ও সামাজিক কাজে এবং শ্রমজীবী অসহায় মানুষের জন্য ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ ,অসহায় দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, নানা অনুষ্ঠান সাফল্যের সাথে সম্পন্ন করে সর্বজন স্বীকৃতি লাভ করে আসছে।
আজ গভীর দুঃখ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি, আমাদের সমাজসেবামূলক সংগঠন "পাড়াতলা কিং ক্লাব"-এর সদ্য স্থাপিত ভিত্তিপ্রস্তরে গত ০৫/০৫/২০২৫তারিখ রাত ১২ঃ৩৫মিনিটে অজ্ঞাত কে বা কারা ক্লাবের বারান্দায় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই আগুন শুধু একটি স্থাপনার উপর নয়, এটি আমাদের ক্লাবের স্বপ্ন, আদর্শ ও সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডের উপর সরাসরি ধ্বংস করার অপচেষ্টা। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আল্লাহতালা আমাদেরকে হেদায়েত দান করুক আমিন ।
